October 30, 2026, 8:11 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

বাগমারায় যুবদল নেতার উপর হামলার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

বাগমারা প্রতিনিধি

পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা কমিটির সদস্য আসাদুল ইসলামকে পিটিয়ে জখম এবং তার ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার রাতে ভুক্তভোগী আসাদুল ইসলাম নিজেই বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫/৭ জনকে আসামী করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই বৃহস্পতিবার রাত ১০ টার দিকে গোয়ালকান্দি বাজারে ডিশ ও ইন্টারনেট সরবরাহ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন যুবদল নেতা আসাদুল ইসলাম। এ সময় কয়েকজন ছাত্রদল নেতা ওই ব্যবসা প্রতিষ্ঠানে এসে আসাদুলের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় ওই (ডিশ ও ইন্টারনেট) ব্যবসা প্রতিষ্ঠান তাদের নামে লিখে দিতে আসাদুলের উপর চাপ সৃষ্টি করা হয়। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে আসামিরা লাঠি ও লোহার রডসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে আসাদুলকে পিটিয়ে জখম করে। এ সময় হামলাকারীরা আসাদুলের ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স থেকে নগদ  টাকা লুট করে নিয়ে যায় এবং ডিশ ও ইন্টারনেট সরবরাহ করা কন্ট্রোলরুমের মেশিনসহ বিভিন্ন সরঞ্জামাদি ভাংচুর করে সাড়ে চার লাখ টাকার ক্ষতি করে বলে মামলায় দাবি করা হয়েছে।

বাগমারা থানার ওসি জিল্লুর রহমান মঙ্গলবার মামলার বিষয়টি নিশ্চত করে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ