”৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির” আওতায় বাগেরহাটের কচুয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর বাস্তবায়নে বিভিন্ন সড়কের পাশে বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল দশটায় উপজেলা প্রকৌশলী কার্যালয়, কচুয়া, বাগেরহাটের আয়োজনে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কচুয়া উপজেলা প্রকৌশলী আসিফ এহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলী হাসান, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সেক্রেটারি উজ্জ্বল কুমার দাস মহফসল সাংবাদিক সোসাইটির সভাপতি তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারি এই উদ্যোগের মাধ্যমে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে গাছ রোপণ করা হবে, যা ভবিষ্যতে সবুজায়নে বড় ভূমিকা রাখবে।
এ সময় এলজিইডির কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট প্রকল্পের কর্মীরা উপস্থিত ছিলেন।