September 15, 2026, 6:44 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মোহনগঞ্জ সাংবাদিকদের সাথে পৌর ছাত্র দলের মতবিনিময়

মাসুম আহমেদ, মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন, সদ্য গঠিত মোহনগঞ্জ পৌর ছাত্র দলের পুর্নাঙ্গ কমিটি।

রোববার (১৯ জুলাই) রাত আটটায় মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ মত বিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আলতাব হোসেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর ছাত্র দলের সভাপতি মহিউদ্দিন কাদের খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো: রাজিব ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহ- সভাপতি আতিক হাসান জয়,যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান নৌশিন,সাংগঠনিক সম্পাদক মো: জিহাদ মিয়া।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মোহনগঞ্জ নবগঠিত পৌর ছাত্র দলের কমিটি স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর এ র সাথে মতবিনিময় করে কিছু পরামর্শ ও সিদ্ধান্ত নিয়ে এসেছি। এর মধ্যে অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, মোহনগঞ্জ পৌর শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া শিয়ালজানী খাল পাড়ে বখাটেদের উৎপাত ও কিশোর অপরাধ বন্ধে ব্যবস্থা নেওয়া,স্কুল চলাকালীন সময়ে ইউনিফর্ম পরিহিত অবস্থায় শিক্ষার্থীদের শিশুপার্কে ঘোরাফেরা বন্ধ করা,মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত যানজটে শিক্ষার্থীদের ভোগান্তি দুর করা,সাধারণ শিক্ষার্থীদের সব ধরনের ন্যয্য অধিকার আদায়ে কাজ করা।

এসব কাজ করতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। তাই উপজেলা পৌর ছাত্রদল ও সাংবাদিক সুশীল সমাজের সবাই মিলে এক সাথে কাজ করলে মোহনগঞ্জ পৌর সভা নেত্রকোনার অন্য সব কয়টি পৌর সভার উর্ধে উঠে একটি শিক্ষা বান্ধব মডেল পৌর সভা গঠন করা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ