October 31, 2026, 9:47 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাগমারা থানা দ্বিবার্ষিক পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি মো. আশিক সাঈদ।

সোমবার (২০ জুলাই) তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে ডিআইজি থানার গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষা, দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনসেবার মান আরও উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার, বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমানসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ডিআইজি মো. আশিক সাঈদ বাগমারা থানা প্রাঙ্গণে একটি ফলদ গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত কর্মকর্তারাও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

পরিদর্শন শেষে তিনি থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং জনগণকে আরও দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ