September 15, 2026, 6:43 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন

মো. শাহীন মোল্লা, স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জ জেলার জুন ২০২৬ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন।

রোববার ২০ জুলাই ২০২৬ দুপুর ২টায় গোপালগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এবং দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

সভার শেষে পুলিশ সুপার মহোদয় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ ওসি হিসেবে ওসি মাহফুজুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। একইসাথে জেলার শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ এএসআই ও শ্রেষ্ঠ কনস্টেবলদেরকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ নাফিছুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ হাসানুর রহমান। এছাড়াও জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টরবৃন্দ এবং বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে আগত পুলিশ সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার তার বক্তব্যে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা, জনসেবা নিশ্চিত করা এবং মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য সকল পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ