July 25, 2026, 2:29 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রাজশাহী মহানগর বিএনআরপির আহ্বায়ক কমিটি ঘোষণা

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহী মহানগর বিএনআরপির আহ্বায়ক কমিটি ঘোষণা, সুমন সরদারের নেতৃত্বে নতুন যাত্রা

রবিবার (১৯ জুলাই, ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল (বিএনআরপি)-এর রাজশাহী মহানগর শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটির নেতৃত্বে রয়েছেন মো. সুমন সরদার। নতুন নেতৃত্বের মাধ্যমে মহানগরে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছেন দলের নেতারা।

বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল (বিএনআরপি)-এর রাজশাহী মহানগর শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটির নেতৃত্বে রয়েছেন মো. সুমন সরদার। নতুন নেতৃত্বের মাধ্যমে মহানগরে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছেন দলের নেতারা।

ঘোষিত কমিটিতে মো. সুমন সরদারকে আহ্বায়ক, মো. মমিনুর জামান টোকনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মো. ফায়সাল শেখকে সদস্য সচিব এবং নাইমুল ইসলাম রাজুকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদ হাসান রনি, ওমর ফারুক পারভেজ, মো. রিয়েল সরকার, মো. আসফাকুল ইসলাম আরাফাত, ইঞ্জিনিয়ার মো. এরশান আলী এবং শফিকুল ইসলাম ইয়ামিন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. জাহিদ হাসান রাজন, আব্দুর রহমান মিঠু, মো. অঞ্জন, মো. ইরাক কবির এবং মো. নাজমুল জামান নাইম।

দলের সংশ্লিষ্ট নেতারা জানান, নবগঠিত আহ্বায়ক কমিটি রাজশাহী মহানগরজুড়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা, নতুন সদস্য সংগ্রহ এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করবে। একই সঙ্গে জনগণের কাছে দলের আদর্শ ও কর্মসূচি পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।

রবিবার (১৯ জুলাই, ২০২৬) ঘোষিত এ আহ্বায়ক কমিটি রাজশাহী মহানগরজুড়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা, নতুন সদস্য সংগ্রহ এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করবে। একই সঙ্গে জনগণের কাছে দলের আদর্শ ও কর্মসূচি পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।

নেতারা আরও বলেন, অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে গঠিত এ কমিটি রাজশাহী মহানগরে বিএনআরপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। ঐক্যবদ্ধভাবে দলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনসম্পৃক্ত সংগঠনে পরিণত করতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ