September 15, 2026, 6:44 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মোহনগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের মালামাল চুরি

মাসুম আহমেদ, মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

মোহনগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের মালামাল চুরি হয়ে গেছে।

রোববার (১৯ জুলাই) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুর রব খান ঠাকুর বাদী হয়ে মোহনগঞ্জ থানায় বিদ্যালয়ের মালামাল চুরির অভিযোগে একটি জিডি করেছেন।

অভিযোগ সূত্রে জানাযায় ,রোববার সকালে বিদ্যালয়ে যান অফিস সহকারী কাম কম্পিউটার মো: ওমর ফারুক। তিনি গিয়ে দেখেন বিদ্যালয়ের দরজা ভেঙে সকল মালামাল চুরি হয়ে গেছে।

চুরি হওয়া মালামালের মধ্যে, নথিপত্র, ৪টি ফ্যান, ১ টি হারমোনিয়াম, ১২ টি চেয়ার,২ টি তবলা,২ টি হুইল চেয়ার,১ টি দোলনা,৩ টি মাদুর, ২ টি ব্যালেন্স বল,২ টি ফুটবল, ৪ টি ওয়াকার,১ টি ক্যারাম বোর্ড, ২ টি স্ট্যান্ডিং টেবিল, ও খেলনা কার্টুন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রব খান ঠাকুর জানান, চুরি হওয়া মালামাল ছাড়া বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষা দান সম্ভব না। তিনি আশা করেন প্রশাসন চোরদের সনাক্ত করে চুরি হওয়া মালামাল উদ্ধার করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ