September 15, 2026, 11:47 am
শিরনাম :
ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত তালায় বীমার টাকা ফেরতের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন

ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনুমতি পাচ্ছে সৌদি আরব- ট্রাম্প

আর্ন্তজাতিক ডেস্ক

সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক অস্ত্র তৈরি রোধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যেসব সুরক্ষা ব্যবস্থা রয়েছে, সেসব বিষয়কে পাশ কাটিয়েই এই অনুমোদন দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।

সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে মার্কিন সহায়তার রূপরেখা সম্বলিত এই খসড়া চুক্তিটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। যদিও দুই দেশের মধ্যে এই সংক্রান্ত আলোচনা ২০২৫ সালের অক্টোবরেই সম্পন্ন হয়েছিল।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ট্রাম্পের স্বাক্ষরে বিলম্বের একটি কারণ। ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরান যেন সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেজন্যই এই যুদ্ধ শুরু হয়েছে। এ ছাড়া কংগ্রেসের কিছু সদস্যের মতে, এই চুক্তিতে স্বাক্ষর করলে ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকানরাও বিরোধিতা করতে পারেন। এমন আশঙ্কায় ট্রাম্প স্বাক্ষরে বিলম্ব করছেন।

বিশেষজ্ঞরা সিএনএনকে জানিয়েছেন, কঠোর সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা না গেলে এই চুক্তি সৌদি আরবকে পারমাণবিক অস্ত্র তৈরির পথে নিয়ে যেতে পারে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অতীতে হুমকি দিয়েছিলেন, যদি তাদের প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান পারমাণবিক বোমা অর্জন করে, তবে সৌদি আরবও নিজস্ব পারমাণবিক অস্ত্র তৈরি করবে।

হোয়াইট হাউস এই বিষয়ে করা প্রশ্নের কোনো উত্তর দেয়নি। তারা সিএনএনকে ২০২৫ সালের অক্টোবরে জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের দেয়া একটি বিবৃতি দেখতে বলেছে। সে সময় রাইট বলেছিলেন, আমরা বেসামরিক পারমাণবিক সহযোগিতার জন্য একটি চুক্তিতে পৌঁছেছি। দ্বিপাক্ষিক সুরক্ষা চুক্তির মাধ্যমে আমরা আমাদের অংশীদারিত্ব বাড়াতে চাই, সৌদি আরবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি নিয়ে যেতে চাই এবং পারমাণবিক বিস্তার রোধে আমাদের প্রতিশ্রুতি অটুট রাখতে চাই।

 

 

তথ্য সূত্র: মার্কিন সংবাদমাধ্যম সিএনএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ