September 15, 2026, 6:44 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

‎তালার খেশরায় বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

‎তালা প্রতিনিধি

‎সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি- প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ১০ নং খেশরা ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন পরিষদ হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আসন্ন ১০ নং খেশরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর দলীয় চেয়ারম্যান প্রার্থী আলী হুসাইনের সৌজন্যে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১০ নং খেশরা ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ ইসরাফিল হুসাইন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার নায়েবে আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য ডা. শেখ মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম (লাল্টু), মাগুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আইয়ুব আলী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ নং খেশরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলী হুসাইন।

‎এসময় অন্যান্যের মধ্যে ইউনিয়ন জামায়াতের বায়তুল মাল সম্পাদক মো. মেহেদী হাসান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আনারুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা ওয়াহিদুজ্জামান, ৬ নম্বর ওয়ার্ডের জামায়াত নেতা মাওলানা আব্দুর রশিদ, ৮ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর নেতা রেজাউল ইসলাম, মহিলা বিভাগের তত্ত্বাবধায়ক মাওলানা নূর উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী শাহিন সানা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুড়াগাছা উপশাখার সভাপতি মো. আলী হাসানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেওয়াসহ তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ