July 25, 2026, 3:17 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

কয়রায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জি. এম তারিকুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে দেশব্যাপী ঘোষিত ‘অদম্য জুলাই’ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ  শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।‎

শনিবার  (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় কয়রা বাজারের জামায়াত মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

মিছিলটি উপজেলার পরিষদ চত্বর ঘুরে মধুর মোড়ে  গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় সম্পর্কিত খবর সমূহ ছাত্রশিবিরের শত শত নেতাকর্মী ও সাধারণ ছাত্র-জনতা অংশ নেন। এ সময় তারা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং স্বৈরাচারী আমলের সকল গণহত্যার দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।‎‎

সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ শাখার সভাপতি মুহা. অয়েসকুরুনী, সাবেক জেলা সভাপতি স ম আব্দুল্লাহ আল মামুন, জিএম মোনায়েম বিল্লাহ, আবু জার গিফারী  কয়রা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম ও কয়রা উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা সুজাউদ্দীন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি ইয়াছিন সারাফাত।

উক্ত সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লবকে নস্যাৎ করার যেকোনো চক্রান্ত কঠোরহস্তে দমন করা হবে। গণভোটের ম্যান্ডেট ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ছাড়া দেশের প্রকৃত সংস্কার ও স্থায়িত্ব সম্ভব নয়। বক্তারা অবিলম্বে জুলাই হত্যাকাণ্ডের মূল হোতাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্রুত বিচারের দাবি জানান।

বক্তারা আরও বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ছাত্র-জনতা আবারও জুলাই অভ্যুত্থানের মতো ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে বাধ্য হবে। সে পরিস্থিতি মোকাবিলা করা সরকারের জন্য কঠিন হয়ে পড়বে বলেও তারা মন্তব্য করেন।

সমাবেশ থেকে বক্তারা গণহত্যার বিচার, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই ঘোষণাপত্র দ্রুত কার্যকরের দাবি জানান। একই সঙ্গে এসব দাবিতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ