October 30, 2026, 11:42 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

দক্ষ মানবসম্পদ গড়ে তুলে দেশে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে- ডা. শফিকুর রহমান

এস এম আরাফাত হোসাইন

দক্ষ মানবসম্পদ গড়ে তুলে দেশে ইলেকট্রোমেকানিক্যাল ও কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠায় প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে- ডা. শফিকুর রহমান এমপি।
১৭ জুলাই (জুম’আ বার) সকালে দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশ (এফইএবি), ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে রাজধানীর মিরপুরে অবস্থিত রংধনু কনভেনশন সেন্টারে ‘কর্মী শিক্ষাশিবির-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ উন্নয়ন বাজেট প্রকৌশলীদের মাধ্যমেই বাস্তবায়িত হয়। তাই দেশ গঠনে প্রকৌশলী সমাজের স্মার্টনেসের পাশাপাশি ফেয়ারনেস তথা সততা ও ন্যায়পরায়ণতা নিশ্চিত করা অপরিহার্য। তিনি আরও বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলে দেশে ইলেকট্রোমেকানিক্যাল ও কৃষিভিত্তিক শিল্পের ব্যাপক বিকাশ ঘটাতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
শিক্ষাশিবিরে বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, জায়নবাদী শক্তি বিশ্বজুড়ে অর্থনৈতিক অবরোধ এবং ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোতে একক ইসলামবিরোধী কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। বিশ্বরাজনীতির এমন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রকৌশলীদের সচেতন থাকতে হবে।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মাদ সেলিম উদ্দিন, তিনি সৎ ও দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠার পাশাপাশি প্রকৌশলীদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য ঢাকা নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
শিক্ষাশিবিরে আরও বক্তব্য রাখেন এফইএবি, ঢাকা মহানগরী উত্তরের উপদেষ্টা এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুছা, ঢাকা-১৬ আসনের জাতীয় সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মাওলানা ড. আবুল কালাম আযাদ বাশার ও মুফতি আলী হাসান উসামা প্রমুখ।
ফোরামের সেক্রেটারি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন এফইএবি, ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান সিদ্দিক। সভাপতির বক্তব্যে আবিদ হাসান শিক্ষাশিবির থেকে অর্জিত শিক্ষা ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত ও সামাজিক জীবনে বাস্তবায়নের জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান।
দিনব্যাপী এ কর্মসূচিতে এফইএবি, ঢাকা মহানগরী উত্তরের বিপুলসংখ্যক প্রকৌশলী, পরিকল্পনাবিদ ও স্থপতি অংশগ্রহণ করেন। আলোচনা, প্রশ্নোত্তর ও অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষাশিবিরটি সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ