July 25, 2026, 2:20 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বারঘরিয়ায় বাইশপুতুলের উদ্যোগে রথযাত্রায় বর্ণাঢ্য র‍্যালি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দুর্গা মন্দিরের আয়োজনে রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টায় মন্দির প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। পরে এটি বারঘরিয়া ব্রিজ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দুর্গা মন্দিরে এসে শেষ হয়।

র‍্যালিতে বারঘরিয়া, মহারাজপুর, রানীহাটি ও বালিয়াডাঙ্গা ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ হাজার ভক্ত অংশগ্রহণ করেন। ভক্তদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে। এ সময় উপস্থিত ছিলেন বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি প্রণব কুমার পাল, সাধারণ সম্পাদক মৃণাল কান্তি পালসহ মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও বিভিন্ন বয়সী ভক্তরা র‍্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপনের লক্ষ্যে এ র‍্যালির আয়োজন করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে র‍্যালি শেষে ভক্তদের অংশগ্রহণে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ