July 25, 2026, 3:18 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রাজশাহীতে আধুনিক কসাইখানা নির্মাণ এবং চিড়িয়াখানার আধুনিকায়ন বিষয়ে সভা অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহী মহানগরীতে আধুনিক কসাইখানা নির্মাণ এবং কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার আধুনিকায়ন বিষয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে নগর ভবনের সিটি হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত সভায় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। অনুষ্ঠানের শুরুতে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন রাসিক প্রশাসক।

অনুষ্ঠান শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার নির্মাণ ও চিড়িয়খানার আধুনিকায়নে প্রশাসক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগকে স্বাগত জানাই। কাজ দুইটি বাস্তবায়ন সহ রাজশাহীর সার্বিক উন্নয়নে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। রাজশাহীতে নিরাপদ মাংস নিশ্চিত করতে একটি আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক এ কেন্দ্রে পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা, হালাল পদ্ধতিতে জবাই, আধুনিক ল্যাবের মাধ্যমে মান নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা থাকবে। এতে নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত হওয়ার পাশাপাশি কসাই ও মাংস ব্যবসায়ীরাও উপকৃত হবেন। পশুর কোনো অংশই অপচয় না করে গবেষণার মাধ্যমে রপ্তানি, জৈব সার ও বায়োগ্যাস উৎপাদনে ব্যবহার করা হবে।

তিনি আরও বলেন, রাজশাহীর মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী রাজশাহী চিড়িয়াখানাকে আধুনিকায়ন করা প্রয়োজন। এ বিষয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে আমি অবহিত করেছি। তিনি আধুনিক চিড়িয়াখানার ব্যাপারে সম্মত হয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, আম, রেশম, কৃষি, মৎস্য উৎপাদন, পরিচ্ছন্নতা ও পর্যটনের সম্ভাবনাসহ সব দিক থেকেই রাজশাহী একটি সমৃদ্ধ জেলা। আধুনিক সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে রাজশাহীর আমের রপ্তানি বাড়িয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে। রাজশাহীকে আরও এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমি কাজ করে যাচ্ছি। আমি দায়িত্ব নেওয়ার পর চিড়িয়াখানার আধুনিকায়ন ও পশুপাখি আনার বিষয়ে উদ্যোগ নিয়েছি। এর প্রেক্ষিতে মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সে প্রেক্ষিতে আজকে পরিদর্শনে এসেছেন। আজকের দিনে আমাদের জন্য আনন্দের। সকলের সহযোগিতায় রাজশাহীকে সুন্দর, স্বাস্থকর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম। মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, রাজশাহী বিভাগীয় প্রাণীসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান, রাসিকের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান আহমেদ, রাজশাহী মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি আতাহার রহমান প্রমুখ।

রাসিকের সচিব মো. সোহেল রানার সঞ্চালনায় মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মাংস ব্যবসায়ী সমিতির সদস্য ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

এরআগে সকাল ৮টায় শাহ মখদুম বিমানবন্দরে মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপিকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান রাসিক প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ