July 25, 2026, 2:23 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

কাঁঠালিয়া সাপের কামড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার লতাবুনিয়া গ্রামে সাপের কামড়ে মোসা. নুসরাত আক্তার নামে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মোসা. নুসরাত আক্তার ওই গ্রামের মো. ইমাম হোসেনের মেয়ে।

রবিবার (১২ জুলাই) বিকেলে ঘটনার সময় বাড়ির উঠানে খেলা করছিল শিশু মোসা. নুসরাত আক্তার।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, খেলার একপর্যায়ে উঠানের একটি গর্তের ভেতরে হাত দিলে সেখানে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার ডান হাতের কবজিতে কামড় দেয়। শিশুটির চিৎকার শুনে স্বজনরা দ্রুত এগিয়ে আসেন এবং সাপের কামড়ের বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে রাতে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তফা কামাল বলেন, “সাপ কামড়ানোর পরপরই পরিবারের লোকজন কোনো সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যান কিন্তু হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরএমও ডা. মো. কামাল হোসেন শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বর্ষা ও গরমের এই সময়ে সাপের উপদ্রব থেকে বাঁচতে স্থানীয় বাসিন্দাদের বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ