October 31, 2026, 8:53 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে আব্দুল আওয়াল-এর দায়িত্ব গ্রহণ

রতন কুমার প্রামানিক, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর মোহনপুর উপজেলার আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জি,এ,এম আব্দুল আওয়াল।

রবিবার (১২ জুলাই) কলেজ কার্যালয়ে তিনি বিদায়ী অধ্যক্ষের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ জি,এ,এম আব্দুল আওয়াল বলেন, আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজ এই অঞ্চলের শিক্ষার আলো ছড়াতে দীর্ঘকাল ধরে ভূমিকা রাখছে। এই প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়া অত্যন্ত গৌরবের ও একই সাথে দায়িত্বশীলতার। কলেজের শিক্ষার গুণগত মান উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষাবান্ধব পরিবেশ উপহার দিতে আমি নিরলসভাবে কাজ করে যাবো।

এসময় কলেজের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান। নতুন মেয়াদে তাঁর হাত ধরে কলেজটি শিক্ষার ক্ষেত্রে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট সকলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ