September 15, 2026, 12:36 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মধুপুরে অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান

মোহাম্মদ নাজিবুল বাশার, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুরে ‘এভারগ্রিন মধুপুর’-এর উদ্যোগে এবং সংগঠনটির প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক এইচ. এঃম. ইকবাল আহমেদের আর্থিক সহযোগিতায় ১০ জন অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিকে চিকিৎসা সহায়তা ভাতা প্রদান করা হয়েছে।

রোববার (১২ জুলাই) সকাল ১১টায় ‘প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, মধুপুর, টাঙ্গাইল’-এর কার্যালয়ে এই সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ১০ জন অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিকে চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর আগে প্রথম ধাপে ১০জনসহ মোট ২০ প্রতিবন্ধীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুরের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুসলিমা আক্তার মাসুদা, কনসালটেন্ট ফিজিওথেরাপি মোঃ জামালুল করিম এবং এভারগ্রিন মধুপুরের প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ ইকবাল হোসাইন।এ সময় বক্তারা বলেন, অসহায় ও অসচ্ছল প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো একটি মহতী কাজ। এভারগ্রিন মধুপুরের প্রধান উপদেষ্টা এইচ. এম. ইকবাল আহমেদ একজন অত্যন্ত প্রতিবন্ধীবান্ধব মানুষ। তাঁর এই মানবিক উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষদের কিছুটা হলেও স্বস্তি দেবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ