October 31, 2026, 12:47 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

তানোরে গভীর রাতে দোকানে আগুন

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীর তানোর পৌর সদরের গোল্লাপাড়া ফুটবল মাঠসংলগ্ন খাদ্য গুদামের পাশের সড়কের ধারে একটি দোকানে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় পরিকল্পিতভাবে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। এতে করে এমন জঘন্য ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মোজাহার আলীর দোকানে আগুন এই লাগে। আগুনের শিখা দেখতে পেয়ে গোল্লাপাড়া হাটের দায়িত্বরত আনসার ও ভিডিপির সদস্যরা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানটির মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও দোকান থেকে একটি ফ্রিজ ও একটি টিভি চুরি করে নিয়ে যাওয়ারও ঘটনা ঘটেছে। এঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছে দোকান মালিক মোজাহার আলী।

দোকান মালিক মোজাহার আলীর অভিযোগ, এটি কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পিত ভাবে তার দোকানে আগুন লাগানো হয়েছে। এ ঘটনায় তিনি ৫জন কে আসামি করে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর থেকে গাঁ ঢাকা দিয়েছেন অভিযুক্তরা।

ফলে, অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি। এছাড়া পুলিশও এখন পর্যন্ত অভিযোগের সত্যতা সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কোনো মন্তব্য করেনি।

ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ