July 25, 2026, 3:16 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

কলাপাড়ায় আবহাওয়া পরিস্থিতি উন্নতি হওয়ায় শ্রমজীবি মানুষ কাজে ফিরতে শুরু করেছে

চঞ্চল সাহা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় শ্রমজীবি হাজার হাজার মানুষ দীর্ঘ এক সপ্তাহ অলস সময় কাটিয়ে শনিবার সকাল থেকে কাজে ফিরতে শুরু করেছে।

রবিবার (১২ জুলাই) ভোরে মুসলধারে বৃষ্টি হওয়ার পর মেঘাচ্ছন্ন আকাশে কিছুটা রোদের দেখা মেলায় শ্রমজীবি মানুষরা কাজে ফিরতে শুরু করেছে।

গত এক সপ্তাহ যাবৎ বিরামহীন ভারী বর্ষন এবং সমুদ্রে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় কলাপাড়া সহ উপকূলীয় এলাকার মাঠ-ঘাট ডুবে একাকার হয়ে গেছে। এতে পানি বন্ধী হয়ে পড়েছে শতশত পরিবার। এসব পরিবারের সদস্যরা ডিঙ্গি নৌকা কেউ কেউ কলাগাছের ভেলায় যাতায়াত করে প্রয়োজনীয় কাজ সেড়েছেন। এ সময় সাগর কিছুটা উত্তাল থাকায় শতশত মাছ ধরা ট্রলারের জেলেরা মাছ শিকার বন্ধ করে নিরাপদ আশ্রয় নিয়েছিল। কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক সমাগম ছিল খুবই কম। পৌরশহর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভাড়াটিয়া মোটরসাইকেল, রিক্সা, অটোরিকশা, ভ্যান,ইঞ্জিন চালিত যাত্রীবাহি ট্রলারের শতশত শ্রমিক কাজে যেতে পারেনি।

এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী উপস্থিতি ছিল কম। কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি ছিল শূন্যর কোঠায়। এছাড়া পৌরশহর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দোকান পাটে তেমন কোন বেচা-বিক্রি ছিল না। অতি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হয়নি। এক কথায় জন-জীবনে স্থবিরতা দেখা দিয়েছিল।

এ ব্যাপারে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সোনাতলা গ্রামের অধিবাসী অটোরিকশা চালক মো.হাসান আলী জানান, এক সপ্তাহের বৃষ্টিতে ঘর থেকে বের হতে পারিনি। বলতে গেলে এ সময়টা পুজিঁ ভেঙ্গে খেতে হয়েছে।

মো.আলম নামে এক ভাড়াটিয়া মোটর সাইকেল চালক জানান, বৃষ্টিতে কেউ মোটরসাইকেল উঠতে চায় না, ফলে এ পেশার মানুষদের বিরামহীন বৃষ্টিতে উপার্জনের কোন উপায় থাকে না।

মহিপুরের জেলে মো.নাসির, সজীব, সলেমান জানান, সাগর উত্তালের কারনে মাছ ধরা বন্ধ করে মহিপুর আড়ৎঘাটে নিরাপদ আশ্রয় নিয়েছি। তবে এসময় অন্যকোন কাজ না থাকায় প্রতিদিন লোকসান গুনতে হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ