July 25, 2026, 4:06 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রাজাপুরে ইসলামী ফাউন্ডেশনের আলোচনা সভা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠি রাজাপুরে ধর্মীয় নৈতিকতা, সামাজিক মূল্যবোধ, সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের গুরুত্ব তুলে ধরতে ঝালকাঠির রাজাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ‘আলোচনা সভা-২০২৬’ শিরোনামে এই আয়োজন করা হয়।

শনিবার ১১ জুলাই সকালে রাজাপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সভায় সভাপতিত্ব করেন ইসলামী ফাউন্ডেশন, ঝালকাঠির উপ-পরিচালক মো. আলম হোসেন।

এ সময় রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার ইউএনও, জেলা ওলামা দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধের বিকল্প নেই। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও ধর্মীয় সহাবস্থানের মাধ্যমেই সমাজে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব। ধর্মীয় শিক্ষার আলোকে তরুণ প্রজন্মকে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

সভা শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ