September 15, 2026, 2:56 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজাপুরে ইন্টার্নি চিকিৎসকদের সনদ বিতরণ-দোয়া অনুষ্ঠান ও বৃক্ষরোপণ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুরে মাওলানা আযীযুর রহমান নেছারাবাদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে ডিএইচএমএস (ডিপ্লোমা-ইন-হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি) ইন্টার্নি চিকিৎসকদের সনদ বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ডা. মুহাম্মদ মোসাদ্দেক হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সাবেক সদস্য ও জাসাস জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ডা. মোল্লা আরিফুর রহমান, রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম রেজা সজীব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঝালকাঠি জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর।

অনুষ্ঠানে অতিথিরা নবীন ইন্টার্নি চিকিৎসকদের হাতে সনদ তুলে দেন এবং তাদের পেশাগত জীবনে সততা, মানবিকতা ও দক্ষতার সঙ্গে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান জানান। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ এবং নবীন চিকিৎসকদের সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও ইন্টার্নি চিকিৎসকদের অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ