July 25, 2026, 4:05 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ময়মনসিংহে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই ২০২৬) জেলার মুক্তাগাছা ও কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর ওসির নির্দেশনায় পরিচালিত অভিযানে মুক্তাগাছা উপজেলার চক লাঙ্গুলিয়া এলাকা থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ওই এলাকার বাসিন্দা মো. আশরাফুল ইসলাম মোড়ল (৩৫) নামে এক কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭৫ হাজার টাকা।

একই দিনে কোতোয়ালী মডেল থানার সুতিয়াখালী বাজার এলাকায় পৃথক আরেকটি অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গৌরীপুর উপজেলার কাশিয়ারচর এলাকার মো. আশরাফুল (২৬) এবং কোতোয়ালী থানার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শেষ মোড় এলাকার মো. রফিকুল ইসলাম (৪৫) নামে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মুক্তাগাছা ও কোতোয়ালী মডেল থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ