September 15, 2026, 2:59 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে বৃক্ষ রোপন অভিযান ও মেলার উদ্বোধন

এস এম রাজ, বিশেষ প্রতিনিধি

বাগেরহাটে বৃক্ষ রোপন অভিযান ও মেলার উদ্বোধন

“বৃক্ষরোপণে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্য বাগেরহাটে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১জুলাই) সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে বৃক্ষ মেলার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
এ মেলায় বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা প্রদর্শনের পাশাপাশি বিক্রির জন্য বিভিন্ন নার্সারির স্টল রয়েছে।
প্রধান অতিথি বলেন , গাছ লাগানো ও গাছের পরিচর্যা করার জন্য সকলের প্রতি আহবান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বন বিভাগের ডিএফও মো শাহিন কবির, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার,
জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাদেকুল ইসলাম,
জেলা বিএনপি’র আহবায়ক এটিএম ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম, সদস্য সচিব শেখ মুজাফফর রহমান আলম,
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোসাঃ আসিয়া খাতুন।
মেলায় ১৫টি নার্সারী বিভিন্ন দেশী-বিদেশী প্রজাতির ফলজ, বনজ ও ফুলের চারা বিক্রির জন্য স্টল স্থাপন করেছে।
জেলা পরিষদ অডিটরিয়ামে এই বৃক্ষ মেলা আগামী ৭ দিন চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ