October 31, 2026, 12:44 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

রাজশাহীতে চলছে এনসিপির জুলাই পদযাত্রা

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীতে চলছে এনসিপির জুলাই পদযাত্রা। কর্মসূচি।

শুক্রবার (১০ জুলাই) রাত আটটার দিকে নগরীর আলুপট্টি মোড় থেকে পদযাত্রা শুরু হয়।

নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু হয়।

সমাবেশে উপস্থিত আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ এমপি, যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক মনিরা শারমিন ও এনসিপির রাজশাহী মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলী।

এ সময় বক্তারা বলেন, এক সাগর রক্তের বিনিময়ে দাঁড়িয়ে আছে আজকের বাংলাদেশ। এই বাংলাদেশের কেবলা আর কখনো দিল্লি, পিণ্ডি কিংবা লন্ডনের দিকে ফিরবে না। নিজস্ব শক্তিতে দাঁড়িয়েছে বাংলাদেশ। এই বাংলাদেশে আর কখনো আওয়ামী লীগের ঠাঁই হবে না।

এর আগে, পদযাত্রায় অংশ নিতে বিকেল থেকেই নগরীর বিভিন্নস্থান থেকে নেতাকর্মীরা জড়ো হন। দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে পদযাত্রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ