September 15, 2026, 8:57 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে পদোন্নতি প্রদানপূর্বক বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয় হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ ১৭২ জন কর্মকর্তাকে সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব), জনপ্রশাসন মন্ত্রণালয় হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের নামও রয়েছে।

কাজী শহিদুল ইসলাম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে রাজশাহীর সার্বিক উন্নয়ন, জনসেবা, ভূমি ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং বিভিন্ন সরকারি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর পদোন্নতির খবরে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ