September 15, 2026, 2:56 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কয়রায় সামুদ্রিক কচ্ছপ উদ্ধার

জি, এম রবিউল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি

কয়রা উপজেলার আংটিহারা গ্রামের লোকালয়ে থেকে ৩০ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে কচ্ছটি সংরক্ষিত বনাঞ্চলের নদীতে অবমুক্ত করা হয়েছে ।

বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার আংটিহারা গ্রামের লোকায়ল থেকে কচ্ছপটি উদ্ধার করা হয় ।

খাঁশিটানা বন টহল ফাঁড়ির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খান বলেন, একটি বিশ্বস্ত সুত্রে জনতে পারি আংটিহারা এলাকার লোকালয়ে একটি সামুদ্রিক কচ্ছপ আছে। পরে এমন সংবাদের ভিত্তিতে খাঁশিটানা বন টহল ফাঁড়ির বন রক্ষীরা, ভিটিআরটি, ও সিপিজি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কচ্ছপটি উদ্ধার করে তার উজন মেপে তার শারেরীক অবস্থা পরীক্ষা করে সংরক্ষিত সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে।

কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন, উদ্ধারকৃত কচ্ছপটি সুস্থ করেই বনেই অবমুক্ত করা হয়েছে। বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক বন বিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত কচ্ছফটি উদ্ধার করা হয়। পরে সেটি উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শাকবাড়িয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ