September 15, 2026, 2:58 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

যশোরের ২৫০ শয্যা হাসপাতালের আউটডোর থেকে দালাল আটক

মো. ওবাইদুল হক, যশোর প্রতিনিধি

যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের অর্থোপেডিক্স আউটডোর থেকে এক দালালকে আটক করেছে পুলিশ।

বুধবার (৮ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে হাসপাতালের অর্থোপেডিক্স আউটডোরের সামনে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি মো. মেহেদি হাসান (২৮)। তিনি যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাউলিয়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, অর্থোপেডিক্স আউটডোরে চিকিৎসা নিতে আসা দুইজন নারী রোগীকে ভুল তথ্য দিয়ে একটি বেসরকারি ডিএনএ ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করার সময় পুলিশের সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। পরে তাকে হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও)-এর কাছে হস্তান্তর করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ