September 15, 2026, 8:04 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

কাঁঠালিয়ায় সড়ক দুঘর্টনায় তিন এইচএসসির পরীক্ষার্থী আহত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়ায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে আসার পথে সড়ক দুঘর্টনায় তিন নারী পরীক্ষার্থী আহত হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকালে পরীক্ষা কেন্দ্রে আসার সময় উপজেলার সদর ইউনিয়নের বটতলা বাজার নামক স্থানে এ দুঘর্টনা ঘটে। তবে যথাসময়ে কেন্দ্রে গিয়ে আহত পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহন করেছেন।

আহতরা হচ্ছেন, লামিয়া আক্তার(১৭), মিমি আক্তার(১৮) ও আফসানা আক্তার(১৮)। এরা তিনজনই এবারে উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম।

আহত লামিয়া আক্তার জানান, সকালে উপজেলার ছোনাউটা এলাকা থেকে অটোগাড়ি যোগে কাঁঠালিয়া সদরের সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিল। পথে বটতলা বাজার নামক স্থানে পৌছালে বিপরিত দিক থেকে আসা অন্য একটি অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই তিন পরীক্ষার্থীসহ কমপক্ষে ৫জন যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে পরীার্থীরা কেন্দ্রে গিয়ে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম বলেন, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজে পিরোজপুর জেলার মঠবাড়ীয়া ও ভান্ডারিয়া এবং বরগুনা জেলার বামনাসহ দক্ষিণাঞ্চলের অনেক উপজেলার শিক্ষার্থীরা এখানে পড়াশুনা করে।

এ কলেজের পরীক্ষার্থীদের কেন্দ্র কাঁঠালিয়া সদরের সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজে এবং কাঁঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের পরীক্ষার্থীরা পরীক্ষায় নিচ্ছে আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ কেন্দ্রে। ২০/৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমুয়ার পরীক্ষার্থীদের কাঁঠালিয়া সদরে গিয়ে পরীক্ষায় অংশ নিতে হয়। বৈরী আবহাওয়া। তাছাড়া আমুয়া থেকে কাঁঠালিয়া সদর পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তার অবস্থা খুবই করুন। এ পথে প্রায়ই ঘটছে দুঘর্টনা। আমুয়া কলেজ কেন্দ্রে আমুয়ার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারলে ভোগান্তি কম হতো বলে জানান কলেজ পরীক্ষার্থীরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ