September 15, 2026, 8:57 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

কাশিয়ানীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মো. শাহীন মোল্লা, স্টাফ রিপোর্টার

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে গোপালগঞ্জের কাশিয়ানীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ০৬/০৭/২০২৬ খ্রী: সকাল ১০টায় উপজেলা হলরুমের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

তিনি বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। গ্রামের মানুষের ভাগ্য উন্নয়ন করতে পারলেই সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে রাস্তা-ঘাট নির্মাণ, শিক্ষা, কর্মসংস্থান, ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান, বিএনপি নেতা গোলাম মোস্তফা মোল্লা, শেখ মোঃ সেলিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা এবিএম শৌরভ রেজা সিহাব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ