September 15, 2026, 1:31 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

লামায় টেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি

পার্বত্য জেলার বান্দরবানের লামায় জীনামেজু নন্দ মালা কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত লামা টেকনিক্যাল ইনস্টিটিউট-এর কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি।

রবিবার (৫ জুলাই) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে সাংবাদিক ও মানবাধিকার কর্মী এবং লামা টেকনিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড কলেজের সভাপতি এম রুহুল আমিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন টেকনিক্যাল ইনস্টিটিউটের ম্যানেজিং কমিটির সদস্য ম্যায়েছা মার্মা, সভাপতি এম রুহুল আমিন, উপজেলা খাদ্য কর্মকর্তা চন্দনাইশ থোয়াই মং এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক বলেন, পাহাড়ে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও নিরাপত্তা বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, পিছিয়ে পড়া পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর ছেলে-মেয়েদের শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে আলীকদম জোন সব সময় শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নমূলক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

তিনি নবপ্রতিষ্ঠিত লামা টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জোন কমান্ডার লামা মুরুং কমপ্লেক্স-কাম-হোস্টেল পরিদর্শন করেন। সেখানে অধ্যয়নরত মুরুং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে তিনি তাদের শিক্ষা কার্যক্রমে আর্থিকসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

স্থানীয়দের মতে, লামা টেকনিক্যাল ইনস্টিটিউটের মাধ্যমে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হওয়ায় এলাকার তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ