October 31, 2026, 9:46 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

কাঁঠালিয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আজিম এর অবসরজনিত বিদায় সংবর্ধনা রবিবার (৫ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারন সম্পাদক মো. আকতার হোসেন নিজাম মীরবহর।

বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আজিম, সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইদুর হেসান, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম, মনস্বিতা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম কামরুরুজ্জামান, প্রধান শিক্ষক সুশিল চন্দ্র মিস্ত্রী, প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান পলাশ প্রমূখ।

এছাড়া উপজেলার দাখিল, আলিম ও ফাজিল মাদ্রাসার আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আজিম এর অবসরজনিত বিদায় সংবর্ধনা রবিবার (৫ জুলাই) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়। ছিটকী নেছারিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইদ্রিস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম খান, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম। বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আজিম, অধ্যক্ষ মাওলানা মো. আ. রহমান, অধ্যক্ষ মাওলানা মো. ওবায়েদুল হক অদুদ, সুপার মো. জাকির হোসেন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ