July 25, 2026, 3:15 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বিডি ক্লিনের উদ্যোগে তালাইমারি ফুলতলা এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহী মহানগরের মতিহার থানাধীন তালাইমারি ফুলতলা নদীর ধার পর্যটন কেন্দ্র এলাকাকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন পরিবেশে রূপান্তরের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় বিডি ক্লিন, রাজশাহীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।

শনিবার (০৪ জুলাই) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় রাসিক প্রশাসক বিডি ক্লিন, রাজশাহীর সদস্যদের শপথবাক্য পাঠ করান। তিনি সবাইকে পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নগরীর সৌন্দর্য সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান

তিনি বলেন, আরও পরিচ্ছন্ন ও সুন্দর নগরী গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশনের নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা নাগরিকেরও দায়িত্ব। রাজশাহী নগরীকে পরিচ্ছন্ন, বাসযোগ্য, সুন্দর ও পরিবেশবান্ধব রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি ক্লিনের উপদেষ্টা ও আল-আকসা-এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী। এ সময় উপস্থিত ছিলেন বিডি ক্লিন রাজশাহীর বিভাগীয় সমন্বয়ক মোঃ শাহাদাৎ হোসেন এবং জেলা সমন্বয়ক মাহফুজ আহমেদসহ বিডি ক্লিন রাজশাহীর স্বেচ্ছাসেবকবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ