September 15, 2026, 3:46 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় চত্বরে লিফলেট ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন ও বর্ষব্যাপী বৃক্ষ রোপণ-বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আজ ২ জুলাই, বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সামনে জনসাধারণের মাঝে পরিবেশ সচেতনতায় লিফলেট ও চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা : একরামুল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলশী থানার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, টেরিবাজার বসবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, মনির আহমেদ চেয়ারম্যান ফাউন্ডেশনের সভাপতি মো. মোসলেম উদ্দিন, ফুলের হাসি ফাউন্ডেশনের সভাপতি সাবরিনা আফরোজা।

প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, সরকারের ঘোষণা বছরে ৫ কোটি চারা রোপণ কর্মসূচী সফল করতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান-সংস্থা এবং সামাজিক সংগঠন সমূহ যেভাবে এগিয়ে এসেছে তা প্রশংসার দাবিদার। সরকারের কর্মসূচী সফলে সবার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকলে সবুজে ভরে উঠবে দেশ এবং জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবিলা সহজ হবে। তিনি সকলকে যার যার অবস্থান থেকে বৃক্ষ রোপণ ও পরিবেশ উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।

সংগঠনের উপদেষ্টা ও সংগঠক রোটারিয়ান এস এম আজিজের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (এডমিন) আকতার হোসেন নিজামী, সদস্য জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, মোহাম্মদ কাউসার, মো: আব্দুল মোমেন, মো: মুজিবুর রহমান, কাজী সাইফুল ইসলাম, মোহাম্মদ ইয়াসিন ভূঁইয়া।

সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধান অতিথি জনসাধারণের মাঝে চারা বিতরণ এবং সিভিল সার্জন কার্যালয়ের সামনে দশটা বিভিন্ন ধরনের চারা রোপণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ