September 15, 2026, 3:48 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কচুয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

সাইফুল, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

‘কৃষিই সমৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় ২০২৬ রোপা আমন মৌসুমে কৃষি প্রণোদনা ও ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে অফিস চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

​উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলী হাসান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলী।

অনুষ্ঠানে রোপা আমন ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা, সবজির বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাইমুর রহমান লিখন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. শহীদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস,

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া শাখার উপদেষ্টা জাহিদুল ইসলাম বুলু, সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী, সাংবাদিক খান সুমন ও শেখ হুমায়ুনসহ কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ