September 15, 2026, 8:57 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

আলফাডাঙ্গায় সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়

গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে ফরিদপুর-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রফেসর ডক্টর ইলিয়াস মোল্লা।

বৃহস্পতিবার রাত ৯ টায় আলফাডাঙ্গা হাসপাতাল রোডে অবস্থিত উপজেলা জামায়াতে ইসলামীর অস্থায়ী কার্যলয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এস এম হাফিজুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি সংসদ সদস্য ডক্টর ইলিয়াস মোল্লা সাংবাদিকদের সাথে বিদ্যুৎ, মাদক প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংসদ সদস্য ডক্টর ইলিয়াস মোল্লা বলেন, মাদক যদি প্রকৃত অর্থে বন্ধ করতে হয়, তাহলে মাদকের অনুপ্রবেশ বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের ভুমিকা নিতে হবে।
তিনি বলেন, আমার মাধ্যমে সরকারি বরাদ্দের একটি টাকাও এদিক ওদিক হয়নি। আপনারা আমার বিরুদ্ধে দূরবিন বসিয়ে দেখতে পারেন।

এসময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবী রেদওয়ান, পৌর আমীর প্রভাষক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, যুব বিভাগের সভাপতি মনিরুজ্জামান মনির, জিয়াউল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ