July 25, 2026, 4:59 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

মোহনপুরে ৪টি কেন্দ্রে এইচএসসি/সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে ২৩৭৩ পরীক্ষার্থী

রতন কুমার প্রামানিক, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 

সারাদেশের ন্যায় রাজশাহীর মোহনপুর উপজেলায় ২রা জুলাই বৃহস্পতিবার এইচএসসি /সমমান – ২০২৬ অনুষ্ঠিতব্য পরীক্ষায় ৪টি কেন্দ্রে মোট ২৩৭৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করছে।

মোহনপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব শেখ মোঃ বানী ইয়ামিন বখতিয়ার জানান, এই কেন্দ্রে ৮০২ জন, ধোপাঘাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আব্দুল আজিজ জানান, এই কেন্দ্রে ৭০২ জন, সাঁকোয়া বাকশৈল কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আব্দুল কাদের জানান এই কেন্দ্রে ১৬৬ জন এইচএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। কেশরহাট টিবিএম কলেজের ও কেন্দ্র সচিব এজহারুল হক মৃধা জানান, ভেন্যু কেশরহাট ডিগ্রি কলেজ, এখানে ৭০৩ জন পরীক্ষার্থী এইচএসসি (বি,এম) পরীক্ষায় অংশ করছে।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার বলেন, মোহনপুরে ৪টি এইচএসসি পরীক্ষা কেন্দ্রের জন্য ৪ জন ট্যাগ অফিসার এবং ০১জন ম্যাজিষ্ট্রেট থাকবে এবং ২০০ গজ এর মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যে কোন সভা মিটিং নিষিদ্ধ এবং পরীক্ষার সকল প্রকার প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ