September 15, 2026, 8:48 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

নগরীতে “পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ” কর্মশালার সমাপনী

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে “পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ” কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “কর্মক্ষেত্রে শ্রমিক ও কর্মীদের নিরাপত্তা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা বর্তমান সময়ের একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি দেশের সামগ্রিক কর্মপরিবেশের উন্নয়ন এবং দক্ষ জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নিরাপদ কর্মপরিবেশ যেমন উৎপাদনশীলতা বৃদ্ধি করে, তেমনি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলে।”

জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এর যুগ্ম মহাপরিদর্শক মোঃ বুলবুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ