July 25, 2026, 5:45 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের এইচএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শাহ্‌ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সেরাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, নবাবগঞ্জ সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহা. আমানুল্লাহ, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ মোহাঃ শরিফুল আলম প্রমুখ ।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাহ্‌ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকি।

এ সময় অতিথিরা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন এবং এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে হলে সততা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের বিকল্প নেই। শিক্ষার্থীদের মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, শুভকামনা এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ