July 25, 2026, 4:59 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

মানের দিক থেকে মাভাবিপ্রবি অনেক উপরে যাচ্ছে, আরো উপরে যেতে হবে: ভিসি

ইসরাত জাহান আশা, মাভাবিপ্রবি প্রতিনিধি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাইবার সেন্টারের আয়োজনে International Symposium in AI Research and Graduate Scholarship Pathway (AIRGSP) 2026 অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১ টায় আইসিটি বিভাগের সেমিনার গ্যালারীতে অনুষ্ঠিত সিম্পোজিয়ামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মানের দিক দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় অনেক উপরে যাচ্ছে, আরও উপরে যেতে হবে, সেটা নির্ভর করছে তোমাদের উপর।

বিদেশ যাওয়া বা পড়ালেখা করাটা কঠিন কাজ নয়, এজন্য শর্তগুলো সম্পন্ন করতে হবে। তোমাদের পরিস্কার লক্ষ্য থাকতে হবে যে, তোমরা কী হতে চাও? এ জন্য ঐকান্তিক প্রচেষ্টাও চালাতে হবে।

কী-নোট স্পিকার হিসেবে টিনিসি স্টেট ইউনিভার্সিটি, নাশভিল, ইউএসএ-এর শিক্ষক ড. রুহুল আমিন এবং টেকনিক্যাল টক হিসেবে ওয়াশিংটন ইউনিভার্সিটির মি. মাহমুদুজ্জামান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাইবার সেন্টারের পরিচালক প্রফেসর ড. জিয়াউর রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোঃ ফজলুল করিম, আইসিটি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মনির মোর্শেদ ও রেজিস্ট্রার ড. সাজ্জাদ ওয়াহিদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সিম্পোজিয়ামে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ