September 15, 2026, 8:47 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

‎দুমকিতে জলিশা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করলেন শিক্ষা কর্মকর্তা

‎সৈয়দ ইমরান নাজির, ‎দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে দীর্ঘদিন ধরে স্বীকৃতির অপেক্ষায় থাকা জলিশা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র দেবনাথ।

সরকারি নির্দেশনার অংশ হিসেবে সোমবার বেলা ১২ টায় তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। পরিদর্শনকালে শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি এবং প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা করেন। প্রতিবন্ধীদের সহায়ক যন্ত্রপাতি, খেলাধুলার সামগ্রী দেখে সন্তোষ প্রকাশ করেন।

‎বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ আতিকুল ইসলাম জানান, সবকিছু পরিদর্শনের পর উপজেলা শিক্ষা কর্মকর্তা সন্তোষ প্রকাশ করেন।

 

‎বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালে প্রতিষ্ঠিত জলিশা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়টি এখনো সরকারি নিবন্ধনের অপেক্ষায় রয়েছে। নিবন্ধন না থাকলেও বিদ্যালয়টি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

‎ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরও জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ৬৭ জন শিক্ষক-কর্মচারী বিনা বেতনে দায়িত্ব পালন করছেন। নিবন্ধন না থাকায় তারা আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন।

‎সম্প্রতি সারাদেশের প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি ও নিবন্ধনের দাবিতে রাজধানীর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এর পরিপ্রেক্ষিতে সরকার নিবন্ধন কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করলে সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই জলিশা প্রতিবন্ধী বিদ্যালয়টি পরিদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ