July 25, 2026, 2:23 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

কেশরহাট বণিক সমিতির সাধারণ সম্পাদক পদে মহসিন আলীর মনোনয়নপত্র সংগ্রহ

রতন কুমার প্রামানিক, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 

কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ব্যবসায়ী নেতা মহসিন আলী।

সোমবার (২৯ জুন) বিকেলে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহকালে সমর্থক ও ব্যবসায়ীদের উপস্থিতিতে মহসিন আলী বলেন, নির্বাচিত হলে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, সমিতির সার্বিক উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করবেন। তিনি সকল ব্যবসায়ীর দোয়া ও সমর্থন কামনা করেন।

সমিতির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত মনোনয়নপত্র উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা কামরুজ্জামান, সহকারী নির্বাচন কমিশনার খুশবর রহমান, কোষাধ্যক্ষ ওসমান আলীসহ কেশরহাট বাজারের ব্যবসায়ীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২৩ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রায় ১৫ শতার্ধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতোমধ্যে নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী মহলে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ