September 15, 2026, 9:33 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বুলবুলের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় নবগঠিত রাজশাহী কলেজ শাখা ছাত্রদল কমিটির নেতৃবৃন্দ রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সম্প্রতি রাজশাহীতে সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নবগঠিত কমিটির নেতারা তাঁকে শুভেচ্ছা জানান এবং রাজশাহী কলেজে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেন।

সাক্ষাতে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান প্রীতম, সিনিয়র সহ-সভাপতি জুবায়ের রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নূর মোহাম্মদ ইমন, সাংগঠনিক সম্পাদক নেহাল আহমেদ রায়হান এবং প্রচার সম্পাদক মো. জুবাইদ হাসান (যতন)।

উল্লেখ্য, গত ১৮ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। ৬০ দিনের জন্য অনুমোদিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান মো. আমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান রাশেকুজ্জামান প্রীতম।

সৌজন্য সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ রাজশাহী কলেজ শাখা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ