July 25, 2026, 5:46 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

বান্দরবানে তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে: সংসদে শিক্ষামন্ত্রী

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের দুর্গম থানচির তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী একটি নির্দেশ পাঠিয়েছেন, থানচির তিন্দু এলাকার সেই স্কুলকে যেন জাতীয়করণ করা হয়। আজকে সংসদে স্লিপটি পাঠিয়েছেন।

রোববার ২৮ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য’ বান্দরবানের দুর্গম থানচি উপজেলার তিন্দু ইউনিয়নে শিক্ষার আলো টিকিয়ে রাখতে দীর্ঘদিন ধরে ব্যতিক্রমী সংগ্রাম চালিয়ে আসছেন তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জেলা সদর থেকে প্রায় ৮৮কিলোমিটার দূরে অবস্থিত বিদ্যালয়টি ২০২০ সালে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। একই বছর বামং খিয়াং প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষার্থীর পরিবার দরিদ্র হওয়ায় নিয়মিত বেতন আদায় সম্ভব হয় না। ফলে শিক্ষকদের বেতন জোগাতে ছুটির দিনে ইঞ্জিনচালিত নৌকা চালান প্রধান শিক্ষক বামং খিয়াং। অর্থসংকটের কারণে এখনো বিদ্যালয়ে পূর্ণাঙ্গ জনবল নিয়োগ দেওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ