September 15, 2026, 12:36 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠি পৌর এলাকার ৯নং ওয়ার্ডের কলাবাগান ভেরিবাঁধ রোডে নবনির্মিত পৌর কবরস্থান-৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার বিকেল ৫টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মোঃ কাওসার হোসেন এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কবরস্থানটির উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌরসভার নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাড. মিজানুর রহমান মুবিন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ নাসির তালুকদার, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, ঝালকাঠী জেলা জিয়া নাগরিক ফোরের সদস্য সচিব মোঃ শাহজাহান হাওলাদার, সমাজ সেবক মোঃ মজনু হাওলাদার, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান, সদর উপজেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন, বিএনপি নেতা শহিদুল ইসলাম, মোঃ ফরিদ, স্থানীয় গোরস্থান কমিটির সদস্য , মোঃ সাইদুল, জাকির হোসেন, মুরাদ হোসেন সহ স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ এলাকার বাসিন্দারা একটি নির্ধারিত ও সুষ্ঠু কবরস্থানের অভাব অনুভব করছিলেন। নতুন এই পৌর কবরস্থান চালু হওয়ায় এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং জানাজা ও দাফন কার্যক্রম আরও সহজ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

এসময় এলাকাবাসী কবরস্থানটির সার্বিক উন্নয়নে দ্রুত মাটি ভরাট, সংযোগ সড়ক নির্মাণ এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার জোর দাবি জানান। তারা বলেন, কবরস্থানটি পুরোপুরি ব্যবহার উপযোগী করতে অবকাঠামোগত উন্নয়ন এখন অত্যন্ত জরুরি।

এ বিষয়ে পৌর প্রশাসক মোঃ কাওসার হোসেন এলাকাবাসীর দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, কবরস্থানটির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। বিশেষ করে মাটি ভরাট, রাস্তা নির্মাণ এবং আলোর বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।

এলাকাবাসী আশা প্রকাশ করেন, পৌর প্রশাসনের আন্তরিক উদ্যোগ ও ধারাবাহিক তদারকির মাধ্যমে অচিরেই পৌর কবরস্থান-৫ একটি পূর্ণাঙ্গ ও আধুনিক কবরস্থানে রূপ নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ