July 25, 2026, 2:28 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

চীনের বিশ্ববিদ্যালয়ে ৭ বাংলাদেশির অনন্য সাফল্য

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

চীনের বিশ্ববিদ্যালয়ে অ্যারোনটিক্যাল (বিমানবিদ্যা) বিষয়ে পড়াশোনা শেষ করে অসামান্য দক্ষতা অর্জন করেছেন সাতজন মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী।

প্রথমবারের মতো চীনের কোনো বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের এই বিশেষায়িত ও অত্যাধুনিক বিষয়ে পড়ার সুযোগ দিয়েছে। রবিবার দিনব্যাপী এক জাঁকজমকপূর্ণ সমাবর্তন অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের এই সাফল্যের স্বীকৃতি দেওয়া হয়।

চীনের ‘তিয়ানজিন চীন-জার্মান ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস’-এ আয়োজিত এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ঝাং ড্যান-ইয়ান এবং বিশ্ববিদ্যালয় পার্টি কমিটির সচিব ঝাং ইয়ংওয়াং।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দেওয়া হয়। বক্তব্যে তারা বলেন, আমরা শুধু চীনের জন্য নয়, বরং বিশ্বের সব দেশকে সাথে নিয়ে আধুনিক বিমান ও হেলিকপ্টার তৈরি করতে চাই। এই লক্ষ্য বাস্তবায়নেই আমরা প্রতিটি দেশের শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কাজ করছি।

বিমান নির্মাণ এবং অ্যারোনটিক্যাল বিষয়ে দক্ষতা অর্জনকারী এই সাত বাংলাদেশি শিক্ষার্থীর একজন রাজশাহীর কৃতি সন্তান সাকিবুল ইসলাম সিয়াম।

সমাবর্তন শেষে নিজের অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাতে গিয়ে তিনি বলেন, আমরা আমাদের অর্জিত জ্ঞান দিয়ে দেশের জন্য কাজ করতে চাই। দেশের মানুষ ও সরকার যদি আমাদের সঠিক সুযোগ করে দেয়, তবে আমরা বিশ্বদরবারে বাংলাদেশকে এক নতুন উচ্চতায় তুলে ধরতে প্রস্তুত।

বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে দক্ষতা অর্জন করা এই সাতজন মেধাবী শিক্ষার্থী আগামী ৮ তারিখ বাংলাদেশে ফিরবেন বলে জানা গেছে। দেশের এভিয়েশন খাতে তাদের এই মেধা ও দক্ষতা বড় ধরনের অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ