July 25, 2026, 5:47 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

ফকিরহাটে এইচএসসি পরীক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সৈয়দ জালিস মাহমুদ

ফকিরহাটে এইচএসসি পরীক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাটের ফকিরহাটে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ দিকনির্দেশনা ও মানসিক প্রস্তুতি জোরদার করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফকিরহাট কাজি আজহার আলী কলেজ শাখা এ আয়োজন করে।

শনিবার (২৭ জুন) সকাল ১০টায় কাজি আজহার আলী কলেজ অডিটোরিয়ামে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই ক্যারিয়ার গাইডলাইন ও দোয়া মাহফিল শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মোরশেদ আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোঃ সাইফুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য বেলাল হোসেন অপু।

কাজি আজহার আলী কলেজ শাখার সভাপতি নাজমুস সাকিবের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নাইমুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম,

ছাত্রশিবির ফকিরহাট পূর্ব থানা শাখার সভাপতি আবু বকর সিদ্দিক প্রমুখ।

বক্তারা বলেন, পরীক্ষার ফলাফল জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও এটিই শেষ নয়; বরং এটি ভবিষ্যৎ পথচলার একটি সূচনা মাত্র। ভালো ফলাফলের পাশাপাশি নিজের লক্ষ্য নির্ধারণ, সময়ের সঠিক ব্যবহার এবং ধারাবাহিক পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি। শুধু বইয়ের জ্ঞান নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের দিকেও গুরুত্ব দিতে হবে।

তারা আরও বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে এগিয়ে রাখতে দক্ষতা অর্জনের বিকল্প নেই। প্রযুক্তিগত জ্ঞান, ভাষাগত দক্ষতা ও সৃজনশীল চিন্তাভাবনা ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যর্থতায় হতাশ না হয়ে তা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।

বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক বিকাশে কাজ করে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা উল্লেখ করেন।

শেষে উপস্থিত শতাধিক পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে তাদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ