September 15, 2026, 12:36 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

শ্যামনগরের গোলাখালীদ্বীপে “সুন্দরবন ইকোপার্ক” নির্মানে সম্ভাবনাময় নতুন এক উদ্ভব

নূরুন্নবী ইমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ছোট্ট একটি অংশ গোলাখালী ৷ গহীন সুন্দরবনের শুরু মধ্যেই ৮৮ পরিবারের বসবাস ৷ বলা যায় সুন্দরবনের মধ্যেই ৷ উন্মুক্ত এলাকায় দেখা যায় বাঘ, হরিণ সহ বিভিন্ন প্রাণী ৷

সুন্দরবনের উপর নির্ভরশীল এই ৮৮ পরিবার ঘেরাবেড়া দিয়ে ঋতিমত বসবাস করছে ৷ যেতে গেলে নদী পারে হতে হয়৷ তবে স্থানীয়দের ধারনা গোলাখালীদ্বীপে “সুন্দরবন ইকোপার্ক” নির্মানে সম্ভাবনাময় নতুন এক উদ্ভব ঘটতে পারে ৷ তৈরি করা যেতে পারে- কালিঞ্চী থেকে গোলাখালী একটি ব্রিজ নির্মান, ঝুলন্ত ব্রীজ, জিপ লাইনিং ও ক্যাবল কারের মাধ্যমে সুন্দরবনকে উপভোগ করতে পারবে ৷ নতুন ভবণ তৈরি করে বিদেশি পর্যটনদের জন্য থাকার ব্যবস্থা করা যেতে পারে ৷ এতে করে পাখিদের কলতান আর বিভিন্ন প্রাণির ডাকে ঘুম ভেঙে যাবে৷ ভোরে আলোয় বেলকনিতে এসে একনজরে দেখা যাবে সুন্দরবন ও ৫ নদীর মোহনা ৷ কিছুটা সমুদ্রের মত সূর্য উঠানামাও উপভোগ করা যেতে পারে ৷ পর্যটকদের সুরক্ষা দিতে পাশে আছে বনবিভাগের স্টেশন, বিজিবি ক্যাম্প, নৌ-পুলিশ ক্যাম্প ও কোস্টগার্ড স্টেশন ৷ অন্যদিকে এই অঞ্চলের মানুষ ফিরবে কর্মসংস্থান ৷

শ্যামনগর উপকূলের মানুষ সুন্দরবনের উপর নির্ভরশীল ৷ কিন্তু বর্তমানে সুন্দরবনের মোট এলাকার প্রায় ৫২ শতাংশ অভয়ারণ্য ঘোষণা করা হয় ৷ যার ফলে এ অঞ্চলের মানুষ গভীর সুন্দরবনে গিয়ে মাছ-কাঁকড়া আহরন করতে পারছে না ৷ অন্যদিকে সরকার বিভিন্ন প্রজাতির মাছ-কাঁকড়া প্রজননের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে সুন্দরবন বন্ধ করে দেন ৷

সেক্ষেত্রে দিন দিন মানুষ অসহায় হয় পড়ছে ৷ মাইগ্রেশান সহ ইট ভাটার শ্রমিক হিসাবে বেছে নিচ্ছে বাইরের কর্মসংস্থান ৷ এতে করে স্থানীয় ব্যবসায়ী সহ ক্ষয়ক্ষতির সমূখীন হচ্ছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ৷ সুন্দরবন থেকে মুখ ফিরিয়ে নেওয়া প্রতি বছরের ৬ মাস ধরে ৩ এর ২ অংশ মানুষ এলাকা শূন্য হয়ে ইট ভাটার কাজে চলে যায় ৷ এ জন্য শ্যামনগরের গোলাখালীদ্বীপে “সুন্দরবন ইকোপার্ক” নির্মাণ হলে এক দিকে সরকার পাবে রাজস্ব অন্যদিকে এলাকার মানুষ পাবে কর্মসংস্থান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ