October 30, 2026, 11:57 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

বাগেরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, ১ লাখ ৮৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাটে আগামী ২৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। জেলার ১ লাখ ৮৬ হাজার ১৯৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে জেলা সিভিল সার্জন অফিসের সম্মিলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইন সফল করতে ৩ হাজার ৭১৬ জন স্বেচ্ছাসেবক, ২৩১ জন প্রথম শ্রেণির সুপারভাইজার এবং ৬৯৩ জন স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী ও সিএইচসিপি দায়িত্ব পালন করবেন। এ ছাড়া শিশুদের জন্য ২৯ হাজার ৫০০টি নীল এবং ১ লাখ ৯৩ হাজার লাল ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রস্তুত রাখা হয়েছে।

বুধবার বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় জানানো হয়, কেন্দ্র সদরসহ জেলার বিভিন্ন ইউনিয়ন, উপজেলা ও পৌর এলাকায় ক্যাম্পেইন পরিচালিত হবে। অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ.স.ম. মো. মাহবুবুল আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুজ জামান, জেলা প্রশাসকের কার্যালয়ের মেজবাহ উদ্দীন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শোনু, সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসেন লিটনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

সভায় বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিটি শিশুকে ক্যাম্পেইনের আওতায় আনার জন্য অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ