July 25, 2026, 4:12 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ঘূর্ণিঝড় সচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি 

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নে ঘূর্ণিঝড় মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও দুর্যোগকালীন প্রস্তুতি জোরদারের লক্ষ্যে একটি বাস্তবধর্মী ঘূর্ণিঝড় সচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় পাঁচগাও এম এম মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এ মহড়ার আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস), বাগেরহাট ইউনিট। এতে কারিগরি সহযোগিতা প্রদান করে সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম (সিপিপি) ও ফায়ার সার্ভিস। সহযোগিতায় ছিল ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, যুব রেড ক্রিসেন্ট এবং স্থানীয় জনগণ।

মহড়ায় নাট্যরূপের মাধ্যমে একটি পরিবারের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার পর করণীয়, নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়া, উদ্ধার কার্যক্রম এবং আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদানের বিষয়গুলো বাস্তবসম্মতভাবে উপস্থাপন করা হয়। আয়োজকরা জানান, দুর্যোগের সময় জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে জীবন ও সম্পদ রক্ষার গুরুত্ব তুলে ধরতেই এ আয়োজন।

মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল আলিম। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি জনাব মাহবুবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সিপিপি খুলনা জোনের উপ-পরিচালক জনাব আলমগীর হোসেন, বাগেরহাট ইউনিটের ইউএলও, প্রোগ্রাম কো-অর্ডিনেটর, ফাইন্যান্স অফিসার, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান জনাব শেখ মোস্তাহিদুল আলম।

মহড়ার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রোগ্রাম অফিসার জনাব সাদিদ হোসেন এবং সহকারী প্রোগ্রাম অফিসার জনাব ইমদাদ ইলাহী চৌধুরী।

স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের বাস্তবধর্মী মহড়া দুর্যোগ মোকাবিলায় জনগণের প্রস্তুতি ও সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ