July 25, 2026, 3:25 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বাগেরহাটে অনুস্ঠিত হলো আন্তঃধর্মীয় সংলাপ

সৈয়দ জালিস মাহমুদ

বাগেরহাটে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের আন্তঃধর্মীয় সংলাপ
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০টায় বাগেরহাট প্রেসক্লাবের সভাকক্ষে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জেলা পর্যায়ের আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্পের আওতায় এবং FCDO-এর আর্থিক সহায়তায় এ সংলাপের আয়োজন করা হয়।
বাগেরহাট জেলা PAN-এর কোঅর্ডিনেটর এসকে. এ. হাসিবের সভাপতিত্বে এবং পিএফজি সদস্য ও সাংবাদিক ইয়ামিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের মাননীয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব গোলাম মোঃ বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব জয়দেব চক্রবর্তী এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব সন্তোষ কুমার নাথ।
এছাড়াও উপস্থিত ছিলেন পিএফজির অ্যাম্বাসেডর ও শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান খান,
ফকিরহাট উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য ও পিএফজি কোঅর্ডিনেটর ইফতেখার আহমেদ পলাশ,
মোংলা উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক সম্পাদক ও পিএফজি কোঅর্ডিনেটর এস. কে. সাকির হোসেন, শরণখোলা পিএফজির অ্যাম্বাসেডর ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, শরণখোলা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মুসা সাইফি, মোংলা পিএফজির অ্যাম্বাসেডর ও বাংলাদেশ খেলাফত মজলিশের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, মোরেলগঞ্জ পিএফজির অ্যাম্বাসেডর গিয়াস উদ্দিন তালুকদার, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক মাসুদ রেজা সহ বিভিন্ন মন্দিরের পুরোহিত, মসজিদের ইমাম, চার্চের পাদ্রি, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, যুব সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব গোলাম মোঃ বাতেন বলেন, বাংলাদেশের ঐতিহ্যই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থান। এই ঐতিহ্যকে আরও শক্তিশালী করতে ধর্মীয় সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং মানবিক মূল্যবোধের চর্চা অপরিহার্য। তিনি উল্লেখ করেন, সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; বরং ধর্মীয় নেতা, নাগরিক সমাজ, যুবসমাজ এবং গণমাধ্যমসহ সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
তিনি আরও বলেন, ভিন্ন ধর্ম, মত ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থা বৃদ্ধির অন্যতম কার্যকর মাধ্যম হলো আন্তঃধর্মীয় সংলাপ। এ ধরনের উদ্যোগ বৈষম্য, বিভেদ ও ভুল বোঝাবুঝি দূর করে একটি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সকলকে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে একটি বৈষম্যহীন, মানবিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ