July 25, 2026, 3:25 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ফকিরহাটে নারকেল গাছের চারাসহ প্রণোদনা পেল ৮০০ কৃষক

সৈয়দ জালিস মাহমুদ

 

ফকিরহাটে নারকেল গাছের চারাসহ প্রণোদনা পেল ৮০০ কৃষক

বাগেরহাটের ফকিরহাটে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় গাছ/বৃক্ষের চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণ প্রণোদনা কর্মসূচির কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এদিন ৮০০ কৃষককে ৫টি করে নারকেল গাছের চারা, এক বস্তা ট্রাইকো জৈব সার এবং বাঁশের খুটি বিতরণের মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্ত্বরে কৃষকদের মাঝে এসব প্রণোদনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান।
এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ শাখাওয়াত হোসেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: তোহিদুল ইসলামের পরিচালনায় অনুস্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেনসহ বিভিন্ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকগন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ